
হ্যামিল্টন, ৩১ মার্চ : তিন ম্যাচ বিশিষ্ট ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে পারল না শ্রীলঙ্কা। ৭৭ পয়েন্ট নিয়ে সিরিজ খেলতে নামা শ্রীলঙ্কা ৮১ পয়েন্টে এসে আটকে যায়। ফলে ৮৮ পয়েন্ট নিয়ে আটে থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।
উল্লেখ্য, হ্যামিল্টনে তৃতীয় ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪১.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ১০৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। প্রথম ব্যাট করতে নামা শ্রীলঙ্কা দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ৩১ রান করেন দাসুন শানাকা। অন্যদিকে, নিউজিল্যান্ডের হয়ে ব্যাট করতে নেমে উইল ইয়ং ১১৩ বলে ৮৬ রান করেও অপরাজিত থাকেন। ৫২ বলে ৪৪ রান করেন হেনরি নিকলস। তিনিও অপরাজিত থাকেন।
