Game

2 years ago

Sachithra Senanayake :জামিন পেলেন ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার সেনানায়েকে

Sachithra Senanayake
Sachithra Senanayake

 

কলম্বো, ২৬ সেপ্টেম্বর : জামিনে ছাড়া পেলেন শ্রীলংকার প্রাক্তন বিশ্বকাপার সচিত্র সেনানায়েকেকে। তবে এবার শর্তসাপেক্ষে জামিনে ছাড়া পেলেন শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপ খেলা এই ক্রিকেটার। লঙ্কান পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। ম্যাচ ফিক্সিংয়ের থাকার জন্য গত ৬ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল লঙ্কান এই ক্রিকেটারকে। ১৯ দিন জেল খাটার পর ৫০ লাখ টাকায় দুটি জামানতের বিনিময়ে জামিন মঞ্জুর পেয়েছেন তিনি। জামিন পেলেও ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে সেনানায়েকের উপর।

উল্লেখ্য, ২০২০ সালে শ্রীলংকান প্রিমিয়ার লিগে ক্রিকেটার সচিত্র সেনানায়েকের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল। জানা গেছে, সেই সময় দুই ক্রিকেটারকে ম্যাচ পাতানোর জন্য প্রলুব্ধ করেছিলেন সেনানায়েকে। এই ঘটনার বিস্তারিত তদন্তের ভার দেওয়া হয়েছিল কলম্বোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওপর।


You might also like!