Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Lionel Messi : মহাতারকার ইনস্টাগ্রাম স্টোরি দেখে মেসির আগামী বিশ্বকাপ খেলা নিয়ে ফের জল্পনা শুরু

Lonel Messi (Collected)
Lonel Messi (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২২ সালে কাতারে অধরা বিশ্বকাপ জিতেছেন মেসি। তবে ফাইনাল ম্যাচে নামার আগেই জানিয়েছিলেন, এটাই তাঁর কেরিয়ায়ের শেষ বিশ্বকাপ। পরের বার অর্থাৎ ২০২৬ সালের বিশ্বকাপের আর খেলার ইচ্ছা নেই বলেই জানান লিয়োনেল মেসি। কিন্তু নতুন করে মেসির বিশ্বকাপ খেলা নিয়ে ফের জল্পনা শুরু হল। এই গুঞ্জনের নেপথ্যে রয়েছে এলএমটেনেরই একটি ইনস্টা স্টোরি। মেসির সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে ভক্তদের প্রশ্ন, তাহলে কি আবারও বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ফুটবলের মহা তারকাকে? 

রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দু’টি ছবি পোস্ট করেন মেসি। ১৯৯৪ সালে মারাদোনা যে জার্সি পরে বিশ্বকাপ খেলেছিলেন, সেই জার্সি পরেই হাসিমুখে ছবি তোলেন মেসি। সেই ছবি দেখেই ভক্তদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে, তাহলে কি পূর্বসুরির মতো আবারও মেগা টুর্নামেন্টে নামতে চলেছেন বিশ্বকাপজয়ী মহাতারকা? যদিও পুরোটাই মেসিভক্তদের নিজস্ব জল্পনা বলেই জানা গিয়েছে। তবে ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, মেসির বিশ্বকাপ খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়।

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজিত হবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। বর্তমানে মার্কিন ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। আগামী তিন বছরে আমেরিকায় ফুটবল খেলার ধরন সম্পর্কে আরও অভিজ্ঞতা বাড়বে তাঁর। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন মেসি। এমতাবস্থায় তারকার সিদ্ধান্ত বল হলে খুব একটা আশ্চর্য্য হবে না তাঁর ভক্তরা। 

You might also like!