Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

Spanish football chief banned for two years:দুই বছরের জন্য নিষিদ্ধ স্প্যানিশ ফুটবল প্রধান

Spanish football chief banned for two years
Spanish football chief banned for two years

 

বার্সেলোনা, ১৭ জুলাই : আচরণবিধি ভঙ্গের দায়ে স্প্যানিশ ফেডারেশনের সভাপতি পেদ্রো রোচাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করল স্পেনের প্রশাসনিক ক্রীড়া আদালত। মঙ্গলবার এই রায় দেয় আদালত। এর আগে গুরুতর অসদাচরণের জন্য রোচার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল স্পেনের প্রশাসনিক ক্রীড়া আদালত।

গত বছরের আগস্টে মেয়েদের বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে স্পেনের ফরোয়ার্ড জেনিফার এরমোসোর ঠোঁটে চুম্বনের প্রেক্ষিতে চাপের মুখে পদত্যাগ করেন আরএফইএফ-এর সভাপতি লুইস রুবিয়ালেস। এরপর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নেন রোচা।

রোচার দায়িত্ব ছিল নতুন সভাপতি নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা করা। দায়িত্বে থাকাকালীন সাধারণ সম্পাদক আন্দ্রেউ কাম্পস-সহ আরএফইএফ সিনিয়র সদস্যদের বরখাস্ত করা সহ নিজের ক্ষমতার বাইরে সিদ্ধান্ত নেন রোচা। সভাপতির পদ থেকে অপসারণের পাশাপাশি ৩৩ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে তাকে।


You might also like!