Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

1 year ago

Paris Olympic : অলিম্পিকে বিরল দৃশ্য, দুই জোড়া যমজের লড়াই

Paris Olympic (symbolic picture)
Paris Olympic (symbolic picture)

 

প্যারিস, ৩১ জুলাই : অলিম্পিকের মতো টুর্নামেন্টে মঙ্গলবার এক বিরল দৃশ্য দেখা গেল। যেখানে দুই জোড়া যমজ একে অপরের প্রতিপক্ষ হয়ে লড়াই করেছেন। বিষয়টি একটু অবাক করার মতোই । কোনো এক ইভেন্টে দুই জোড়া যমজের লড়াই দেখাটা দারুন এক ব্যাপার। এমন বিরল ঘটনাই এবারের প্যারিস অলিম্পিকের ব্যাডমিন্টনে ঘটেছে।

মেয়েদের ডাবলসে দুই জোড়া যমজ বোন একে-অপরের বিপক্ষে লড়েছেন। আমেরিকার অ্যানি এবং ক্যারি জুর বিপক্ষে লড়েছেন বুলগেরিয়ার যমজ বোন স্টেফানি ও গ্যাব্রিয়েল স্টোএভা। পোর্তে দে লা চ্যাপেল অ্যারিনায় মঙ্গলবার মুখোমুখি হন তারা। গ্রুপ পর্বের ম্যাচে অ্যানি এবং ক্যারিকে ২১-১৬, ২১-১২ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন স্টোএভাস বোনদ্বয়। ম্যাচের আগে এক সাক্ষাৎকারে অ্যানি বলেছিলেন, ‘এটা খুবই আকর্ষণীয় লড়াই। কারণ যখন অলিম্পিকে দুই জোড়া যমজের প্রতিযোগিতা লোকেরা দেখবে তখন তারা বিস্মিত হবেন।

You might also like!