Game

2 years ago

Mizoram Election Result : স্বাস্থ্যমন্ত্রীকে হারিয়ে চমক, মিজোরামের রাজনীতির ময়দানেও হিরো জেজে

Jeje Lalpekhlua
Jeje Lalpekhlua

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একসময় তিনি কলকাতা কাঁপিয়ে গিয়েছিলেন। এবার তিনি মিজোরাম কাঁপাতে চলেছে। তবে বল পায়ে নয়। হয়তো মানুষের পাশে দাঁড়িয়ে। সোমবার প্রকাশিত হয়ছে রাজ্য বিধানসভার ফল। আর সেই ফলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে হারিয়ে দিয়ে ভারতীয় ফুটবল প্রেমীদের চমক দিয়েছেন জেজে লালপেখলুয়া। ভারতের প্রাক্তন এই ফুটবলার এখন বিধায়ক।

ভোটে জেতার পরেই সোশাল মিডিয়ায় তাঁর ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। জেজে লিখেছেন, এবার তাঁর ব্রত মানুষের জন্য কাজ করা। মিজোরামের উন্নয়নের জন্য কাজ করা। প্রাক্তন এই ফুটবলারকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের তরুণ ছাংতে এবং আর এক প্রাক্তন টুলুঙ্গা।

এই বছরই ভোট ময়দানে আত্মপ্রকাশ করেছে জোরাম পিপলস মুভমেন্ট। সেই রাজনৈতিক দলের মুখ হিসাবেই দক্ষিণ তুইপুই কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছিলেন জেজে। সামনে ছিলেন হেভিওয়েট রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তাঁকে পাঁচ হাজারের বেশি ভোটে হারিয়ে বিধানসভায় যাচ্ছেন বব হাউটনের অন্যতম সেরা এই ছাত্র।


You might also like!