Game

2 years ago

Sergio Ramos:শৈশবের ক্লাব সেভিয়ায় ফিরছেন সার্জিও রামোস

Sergio Ramos
Sergio Ramos

 

স্পেন : ১৮ বছর পর শৈশবের ক্লাবে ফিরছেন সেভিয়াতেই ফিরছেন রামোস।সার্জিও রামোসের উত্থানটা সেভিয়াতেই হয়েছিল রাইটব্যাকে। এরপর রিয়াল মাদ্রিদে গিয়ে খেলা শুরু করেন সেন্টারব্যাক পজিশনে। এরপর তো ইতিহাস। ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ। চলতি দলবদলে পিএসজি ছাড়ার পর কোন ক্লাবেই যাননি। সে সময়েই তার দুয়ারে হাজির শৈশবের ক্লাবই সেভিয়াই। সেই ক্লাবকেই তিনি বেছে নিলেন।

পিএসজি ছাড়ার পর রামোসের হাতে সৌদি ক্লাব আল ইত্তিহাদ ও তুর্কি ক্লাব গ্যালতাসারাই ও বেসিকতাসের প্রস্তাব ছিল। কিন্তু তিনি ইউরোপের এলিট ক্লাবগুলো থেকেই প্রস্তাবের অপেক্ষায় ছিলেন।


You might also like!