
কলম্বো, ৬ সেপ্টেম্বর : ম্যাচ গড়াপেটার কালো ছায়া শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হলেন শ্রীলঙ্কা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সচিত্র সেনানায়েকে। যিনি ২০১৩ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলেও খেলেছেন। ২০২০ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে সেনানায়েকে দু'জন ক্রিকেটারকে ম্যাচ গড়াপেটায় সামিল হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
আজ বুধবার সকালে তিনি আত্মসমর্পণের সঙ্গে সঙ্গেই গ্রেফতার হন। সেনানায়েকে গ্রেফতার করেছে স্পোর্টস কোরাপশন ইনভেস্টিগেশন ইউনিট। উল্লেখ্য, তিন সপ্তাহ আগে আদালতের নির্দেশে সেনানায়েকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল।
