
মুম্বই, ২৫ অক্টোবর : এবার বিশ্বকাপে অন্য রূপে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই একমাত্র নেদারল্যান্ড ম্যাচ ছাড়া দক্ষিণ আফ্রিকা রানের পাহাড় গড়ছে। গতকাল বাংলাদেশের বিরুদ্ধেও সেই ধারা বজায় রাখল দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ বিশ্বকাপে শুরু থেকে গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচ পর্যন্ত দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা বড় বড় রান করে উপরের দিকে থাকা দলগুলিকে হেলায় টেক্কা দিয়ে অনেক পেছনে ফেলেছে।
দক্ষিণ আফ্রিকার মোট রান:
প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছিল ৪২৮ রান। সেই ম্যাচে শতরান করেছিলেন ডুসেন, মার্করাম, ডি কক। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তুলেছিল ৩১১ রান। শতরান করেছিলেন ডি কক।তবে তৃতীয় ম্যাচে বড় ধাক্কা খায় প্রোটিয়ারা।নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২০৭ রান করে তাঁরা।চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৯৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।সেই ম্যাচে শতরান করেছিলেন হেনরিখ ক্লাসেন।আর পঞ্চম ম্যাচে অর্থাৎ গতকাল বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা তুলল ৩৮২ রান। ডি কক সেঞ্চুরি করলেন।৫ ম্যাচে দক্ষিণ আফ্রিকার দলগত রান ১৭২৭।
ভারতের মোট রান:
প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১ রান।দ্বিতীয় ম্যাচ আফগানদের বিরুদ্ধে ২৭৩ রান।তৃতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ১৯২ রান।চতুর্থ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ২৮১ রান।পঞ্চম ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৭৪ রান।প্রতি ম্যাচ ভারত আগে ব্যাট করেছে। ৫ ম্যাচে ভারতের মোট রান: ১২০১।
নিউজিল্যান্ডের মোট রান:
প্রথম ম্যাচে ইংল্যান্ডএর বিরুদ্ধে করেছিল ২৮২ রান। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে করেছিল ৩২২ রান।তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে করেছিল ২৪৮ রান। চতুর্থ ম্যাচে আফগানদের বিরুদ্ধে করেছিল ২৮৮ রান। ভারতের বিরুদ্ধে করেছিল ২৭৩ রান। পাঁচ ম্যাচে মোট রান: ১৪১৪।
