Game

2 years ago

Cristiano Ronaldo: রোনাল্ডোর ডায়েট রুটিন তৈরি করেন নাসা, দাবি পাক ক্রিকেটারের

Cristiano Ronaldo (File Picture)
Cristiano Ronaldo (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাসান রাজা, আব্দুল রজ্জাক বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে হাসির খোরাক হয়েছেন বহুবার। এবার সেই তালিকায় নাম জড়ালো আরো এক পাক ক্রিকেটার রামিজ রাজার। তিনি দাবি করেছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কী খাবেন, সেটা নাকি ঠিক করে দেন নাসার এক বিজ্ঞানী।

পাকিস্তানের এক টিভি চ্যানেলে এই মন্তব্য করেছেন রামিজ়। সম্ভবত ক্রিকেটারদের পুষ্টি সংক্রান্ত কোনও বিষয়ে কথা বলছিলেন। কিন্তু তাঁর বক্তব্যের একটি ছোট অংশই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছেন, “রোনাল্ডোর কথাই ধরুন। ওর যে ডায়েট প্ল্যান, সেটা তৈরি করে দেন নাসার এক বিজ্ঞানী।”

রামিজের এই কথার ভিডিয়ো ছড়িয়ে পড়ামাত্রই ভাইরাল হয়েছে। অনেকেই এই কথায় প্রবল মজা পেয়েছেন। নাসার বিজ্ঞানী কী করে একজন ক্রীড়াবিদের ‘ডায়েট প্ল্যান’ তৈরি করে দিতে পারেন সেটা নিয়েই চর্চা চলছে। অনেকে আবার বলছেন, দেশের প্রাক্তন ক্রিকেটার এবং প্রাক্তন বোর্ড চেয়ারম্যানই যদি এ কথা বলেন, তা হলে ক্রিকেটারদের ডায়েটের রূপ কী, সেটা এর থেকেই বোঝা যাচ্ছে।

ক্রিকেটে বিরাট কোহলির মতোই ফুটবলে রোনাল্ডো ফিটনেসের আদর্শ উদাহরণ। নিজেকে ফিট রাখার জন্যে তিনি অসম্ভব পরিশ্রম করেন। খাবার-দাবারের ব্যাপারেও বিরাট সচেতন। হয়তো রোনাল্ডোকে দেখে পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস শেখার পরামর্শ দিতে গিয়েছিলেন। তাতেই ভুল করে ফেলেছেন তিনি।

You might also like!