Game

2 years ago

Cristiano Ronaldo: সৌদি প্রো লিগ : আল নাসরের জয়ে গোল করে শীর্ষে রোনাল্ডো

Cristiano Ronaldo (File picture)
Cristiano Ronaldo (File picture)

 

রিয়াদ, ২৩ ডিসেম্বর : সৌদি প্র লিগে আবারও গোল করে ক্রিস্টিয়ানো রোনাল্ডো চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে রোনাল্ডো ৫১টি গোল করলেন। গতকাল রাতে সৌদি প্রো লিগে আল ইত্তিফাকের বিপক্ষে ৩–১ গোলে জয় লাভ করে আল নাসরের। পেনাল্টি থেকে গোল করেছেন পর্তুগিজ তারকা। আল নাসরের হয়ে বাকি ২টি গোল করেছেন অ্যালেক্স তেলেস ও মার্সেল ব্রজোভিচ।

এই জয়ের পর ১৭ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৪০। ১৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আল হিলাল। উল্লেখ্য, চলতি মরসুমে সৌদি প্রো লিগে রোনাল্ডোর গোল ১৭টি, যা লিগে সর্বোচ্চ। এ ম্যাচের আগে ১৬ গোল নিয়ে আল হিলালের আলেক্সান্দার মিতরোভিচের সঙ্গে যৌথভাবে শীর্ষ গোলদাতা ছিলেন পর্তুগিজ তারকা। আজ মিতরোভিচকে ছাড়িয়ে গেলেন তিনি।


You might also like!