Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Cristiano Ronaldo:বদলি নেমে ম্যাচের রং পাল্টে দিলেন রোনাল্ডো

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

লিসবন, ৯ সেপ্টেম্বর : উয়েফা নেশন্স লিগে স্কটল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ম্যাচটা ড্রয়ের দিকেই এগোচ্ছিল। শেষ পর্যন্ত বদলি হিসেবে নেমে গোল করে ম্যাচের রং পাল্টে দিলেন পর্তুগিজ মহাতারকা।

লিসবনে রবিবার স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দিল পর্তুগাল। ম্যাচের সাত মিনিটে স্কট ম্যাকটোমিনের গোলে এগিয়ে যায় সফরকারীরা স্কটরা। প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় স্কটরা। তবে দ্বিতীয় হাফে দুই গোল করে জয় পায় পর্তুগাল।

৫৪ মিনিটে পর্তুগালকে সমতায় ফেরান ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ব্রুনো ফার্নান্দেস। দ্বিতীয় হাফের শুরুতেই বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৮৮ মিনিটে গোল করে পর্তুগিজ মহাতারকা ম্যাচের ব্যবধান গড়ে দেন। এই গোল নিয়ে রোনাল্ডোর হয়ে গেল ৯০১তম গোল।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…