
নয়াদিল্লি, ১২ অক্টোবর: ক্রিকেটের প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের আলাদা একটা ভালোবাসা রয়েছে। এ বার সেই ক্রিকেট প্রীতির টানেই বিশ্বকাপে নিজের দেশকে সমর্থন দিতে ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এখনও পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি।
তবে শোনা যাচ্ছে ২৯ অক্টোবর লখনউতে ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখতে করতে পারেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই ভারত সফরে ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দুই দেশের বানিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
