Game

2 years ago

Rishabh Pant: আইপিএলে কি ফিরবেন পন্থ, ভিডিয়ো শেয়ার করলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক

Rishabh Pant
Rishabh Pant

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগাড়ি দুর্ঘটনায় তাঁর আহত হওয়ার পর এক বছর কাটতে চলল। ক্রিকেটে এখনও ফিরতে পারেননি। তবে প্রস্তুতি আগেভাগেই শুরু হয়ে গিয়েছে। ঋষভ পন্থ জিমে অনুশীলন করার একটি ভিডিয়ো দিয়েছেন, যা দেখে সমর্থকরা মনে করছেন আইপিএলেই মাঠে ফিরবেন পন্থ।

ঋষভ পন্থ তাঁর ভিডিয়োতে ক্যাপশানে লেখেন, 'প্রচেষ্টা চলছে ফিরে আসার। প্রত্রিয়া চলছে।' গত ৯ নভেম্বর কলকাতায় এসেছিলেন পন্থ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে আসে দিল্লি ক্যাপিটালসের টিম। ছিলেন ঋষভ পন্থও।

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ঋষভ পন্থের। ওয়ানডে ক্রিকেটে ৩০ ম্যাচে ৮৬৫ রান করেছেন তিনি। ভারতের এক নম্বর উইকেট কিপার ছিলেন তিনি।


You might also like!