Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Rinku Singh : খাওয়া হল না মিষ্টি, বাজিতে জমছে ধুলো, বিশ্বকাপে সুযোগ না পেয়ে ভেঙে পড়েছেন রিঙ্কু

Rinku Singh
Rinku Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাঁচ বলে পাঁচ ছক্কা । গত বছরের আইপিএলে বাউন্ডারির ঝড় তুলেছিলেন রিঙ্কু সিং । সেই দৃশ্য এখনও ভুলতে পারেননি ক্রিকেটপ্রেমীরা । যদিও চলতি আইপিএল-এ রিঙ্কু কিছুটা ব্যাকফুটে । টি২০ স্কোয়াডে যে তাঁকে রাখা হবে না, তা ভাবতে পারেননি কেউ । আগের পারফরম্যান্সের ভিত্তিতে রিঙ্কু আশা করেছিলেন ১৫ জনের দলে তাঁরও নাম থাকবে । বাজি, মিষ্টি নিয়ে সেলিব্রেশনের জন্য তৈরি ছিল রিঙ্কুর বাবা-মাও । কিন্তু, মিষ্টি আর খাওয়া হল না, বাজিতেও জমছে ধুলো । রিঙ্কুর বাবা জানিয়েছেন, সুযোগ না পেয়ে ভেঙে পড়েছে রিঙ্কু ।

১৫ জনের দলে নাম নেই রিঙ্কুর । রিজার্ভে রাখা হয়েছে তাঁকে । রিঙ্কুর বাবা খানচন্দ্র সিং বলেন,"আমাদের অনেক আশা ছিল বলেই এখন খারাপ লাগছে। মিষ্টি খেয়ে বাজি ফাটিয়ে রিঙ্কুর নির্বাচন উদযাপন করব বলে ভেবে রেখেছিলাম । আশা ছিল ও প্রথম একাদশে খেলবে । কিন্তু রিঙ্কু খুব ভেঙে পড়েছে। ওর মায়ের সঙ্গে কথা বলেছে ।"

মঙ্গলবারই ঘোষণা করা হয়েছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। মূল ১৫ জনের দল থেকে বাদ কলকাতার রিঙ্কু সিং। তাঁর বাদ পড়ার ঘটনায় সামনে আসতেই ভক্তরা হতাশ হয়েছে। এবারের বিশ্বকাপের দল গঠনে কলকাতা কোনও ক্রিকেটারের জায়গা হয়নি। যার জেরে খানিকটা সমালোচনার মুখে পড়তে হয়েছে নির্বাচকদের।


You might also like!