Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Ricky Ponting:পঞ্জাব কিংসের নতুন কোচ হলেন রিকি পন্টিং

Ricky Ponting
Ricky Ponting

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দিল্লি ক্যাপিটালসের কোচ থেকে ছাঁটাই হওয়ার পর মনে করা হয়েছিল আইপিএলের সঙ্গে তার আর কোনও সম্পর্ক থাকছে না। ফিরে যাবেন দেশে। কিন্তু তা হল না। আবার আইপিএলে ফিরলেন রিকি পন্টিং। তিনি পঞ্জাব কিংসের নতুন কোচ হলেন।  এ কথা ঘোষণা করেছে পঞ্জাব কিংস কর্তৃপক্ষ।

বেশ কয়েক বছরের জন্য তিনি পঞ্জাব দলের সঙ্গে থাকবেন, এমনই চুক্তি পঞ্জাব করেছে পন্টিংয়ের সঙ্গে। আর দলের কোচিং স্টাফরা কারা হবেন তা ঠিক করবেন পন্টিংই। উল্লেখ্য গত বছর পঞ্জাবের কোচ ছিলেন ট্রেভর বেলিং। সঙ্গে ছিলেন সঞ্জয় বাঙ্গার (ক্রিকেট ডেভেলপমেন্ট প্রধান), চার্ল ল্যাঙ্গভেল্ট (জোরে বোলিং কোচ) এবং সুনীল যোশী (স্পিন বোলিং কোচ)। তারা কোচিং স্টাফে এবার আর থাকছেন না।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…