Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

IPL cheer leaders:আইপিএলের চিয়ার লিডারদের পারিশ্রমিক কত জানেন?

remunaration of IPL cheer leaders
remunaration of IPL cheer leaders

 

নয়াদিল্লি, ২ এপ্রিল : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল মানে চিয়ার লিডারদের আধিপত্য। সমর্থক এবং দলকে জাগিয়ে তোলার দায়িত্বটা চিয়ার লিডারদের!

উপমহাদেশে আইপিএলে প্রথম দেখা গিয়েছিল চিয়ার লিডারদের। আইপিএলের শুরু থেকেই চিয়ার লিডারদের উপস্থিতি চোখে পড়ার মতো। মাঠে পাশে নির্দিষ্ট একটি মঞ্চে চিয়ার লিডাররা পারফর্ম করে থাকেন। চার, ছক্কা ও উইকেটের সঙ্গে সঙ্গে চলে চিয়ার লিডারের নৃত্য। নানা রঙে সেজে তাঁরা মাঠের সবাইকে করে মুগ্ধ। দেখা যায় অনেক সময় তারা নৃত্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। স্টেজের মধ্যে অসাধারণ ডিসপ্লেও করে থাকেন। মাঠে কিংবা টিভির পর্দায় চিয়ার লিডারের উপস্থিতি নিশ্চিতভাবেই চোখ জুড়িয়ে দেয়!

অনেকেরই প্রশ্ন, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল লিগে চিয়ার লিডারদের পারিশ্রমিক কত? জানা গেছে, ম্যাচ প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন এইসব চিয়ার লিডাররা।

পারিশ্রমিকের পাশাপাশি বোনাসও রয়েছে। দল ম্যাচ জিতলে কমপক্ষে ৩ হাজার টাকা পারিশ্রমিকের সঙ্গে যুক্ত হয়। এ ছাড়া এক্সট্রা অ্যাপিয়ারেন্সের জন্য ৭-১২ হাজার টাকা আলাদা করে পান চিয়ার লিডাররা। ফটোশুটে পান ৫ হাজার টাকা।

শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স চিয়ার লিডারদের সর্বোচ্চ ১৫ হাজার টাকা পারিশ্রমিক দিয়ে থাকে। ৩ হাজার টাকা বোনাস ও এক্সট্রা অ্যাপিয়ারেন্সের জন্য ১২ হাজার টাকা আয় করেন কেকেআরের চেয়ার লিডাররা। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১০ হাজার টাকা পারিশ্রমিক প্রদান করে। ৩ হাজার টাকা বোনাসের সঙ্গে যদি কোনো চিয়ার লিডার পার্টি কিংবা ইভেন্টে যোগ দেন, তাহলে বাড়তি ১০ হাজার টাকা পেয়ে থাকেন।

তবে ভারতীয় চিয়ার লিডারদের পারিশ্রমিক বিদেশিদের থেকে অর্ধেক। ম্যাচপ্রতি মাত্র ৫-৬ হাজার টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন তাঁরা।


You might also like!