Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

2 years ago

Women's Asian Champions Trophy: বাস্তবের 'চক দে ইন্ডিয়া', জাপানকে হারিয়ে খেতাব জয় ভারতের মহিলা হকি দলের

Women's Asian Champions Trophy
Women's Asian Champions Trophy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় ক্রীড়াজগতের সমস্ত উন্মাদনা, ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে। এরই মাঝে খানিক নিঃশব্দেই যেন ইতিহাস গড়ল আরেক টিম ইন্ডিয়া। জাপানকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতল ভারতের মহিলা হকি দল। রাঁচিতে টুর্নামেন্টের ফাইনালের প্রথম থেকে শেষ পর্যন্ত দাপট ছিল ভারতের। ৪-০ গোলে জাপানকে হারিয়ে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া।

গতবারের চ্যাম্পিয়ন দল জাপানের বিরুদ্ধে মাঠে নামার পর ম‌্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টার শুরুর পরপরেই লিড নেয় ভারতীয় দল। দ্বিতীয় গোল পেতে ভারতকে অপেক্ষা করতে হয় চতুর্থ কোয়ার্টার পর্যন্ত। তারপর ৫৭, এবং ৬০ মিনিটে পরপর দুটি গোল করে টিম ইন্ডিয়া।

২০১৬-র পর এই নিয়ে দ্বিতীয় বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারতের মহিলা হকি দল।


You might also like!