Game

2 years ago

Real beat Barca: শেষ মুহূর্তের গোলে বার্সাকে হারিয়ে দিল রিয়াল

Real beat Barca with a last minute goal (Symbolic Picture)
Real beat Barca with a last minute goal (Symbolic Picture)

 

বার্সেলোনা, ২৯ অক্টোবর: মরশুমের প্রথম ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ এবং জ্বলে উঠলেন দারুণ ছন্দে থাকা জুড বেলিংহ্যাম। সমতা টানার পর একেবারে শেষ সময়ে আরেকটি গোল করে দলকে এনে দিলেন অসাধারণ এক জয়। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল। ম্যাচের শুরুতে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন ইলকাই গিনদোয়ান।

লা লিগায় অভিষেক মরশুমে ১০ ম্যাচে এই নিয়ে ১০ গোল করলেন বেলিংহ্যাম, তালিকার শীর্ষে আছেন তিনি। ১১ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট লিগ টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে তিন নম্বরে।

You might also like!