PSL champions:মুলতান সুলতানসকে হারিয়ে পিএসএলের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড

PSL champions
PSL champions

 

করাচি, ১৯ মার্চ : পিএসএলের রুদ্ধশ্বাস ফাইনালে চ্যাম্পিয়ন হল ইসলামাবাদ। শেষ দুই বলে ১ রান তুলে নাটকীয়তার মধ্যে পিএসএল চ্যাম্পিয়ন হল ইসলামাবাদ ইউনাইটেড। ইসলামাবাদ এর আগে ২০১৬ ও ২০১৮ সালে শিরোপা জিতেছিল।

সোমবার রাত ১০টায় করাচি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পিএসএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেড। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ করে মুলতান। জবাবে শেষ বলে ২ উইকেটের জয় তুলে নেয় শাদাব খানের ইসলামাবাদ।

এই ম্যাচের মূলনায়ক ইমাদ ওয়াসিম। বল হাতে তিনি নেন ৫ উইকেট। এরপরে ব্যাটে ১৭ বলে ১৯ রান করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচটিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইমাদ ওয়াসিমই। আর সিরিজ সেরা হয়েছেন ইসলামাবাদের অধিনায়ক শাদাব খান।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…