Game

2 years ago

Premier League:প্রিমিয়ার লিগ : হলান্ডের গোলে লিভারপুলের কাছাকাছি ম্যানচেস্টার সিটি

Man city
Man city

 

ম্যানচেস্টার, ২১ ফেব্রুয়ারি : আক্রমণের পর আক্রমণ করে গোলের সুযোগ তৈরি করে গোলের দেখা পাচ্ছিল না ম্যানচেস্টার সিটি। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে ব্যবধান গড়ে দিলেন আর্লিং হলান্ড। ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল টানা তিনবারের চ্যাম্পিয়নরা। পৌঁছে গেল লিভারপুল-এর কাছাকাছি। লিভারপুলের সঙ্গে ম্যানচেস্টার সিটির পার্থক্য মাত্র এক পয়েন্টের। জমে উঠল লড়াই। ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। ৭১তম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি করেন হলান্ড।

সেই সঙ্গে প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একাধিক দলের বিরুদ্ধে প্রতিপক্ষের জালে বল পাঠানোর কীর্তি গড়লেন নরওয়ের এই তারকা। প্রথম জন হলেন হ্যারি কেইন। তিনি ৩২ দলের বিরুদ্ধে খেলে সবার বিপক্ষেই গোল করেছেন। উল্লেখ্য গত মরসুমের সর্বোচ্চ গোলদাতা হলান্ড এবারও এখন পর্যন্ত ১৭গোল করে সর্বোচ্চ গোলদাতা। ২৫ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট হল ৫৬। আর শীর্ষে লিভারপুলের পয়েন্ট ৫৭।এক ধাপ পিছিয়ে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। শীর্ষ চারের অন্য দল অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪৯। ২৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ব্রেন্টফোর্ড।


You might also like!