
হানঝাউ, ৪ অক্টোবর: বুধবার সকালেই ভারতের ঝুলিতে এলো ১৬-তম সোনা। আর্চারির কম্পাউন্ড বিভাগের মিক্সড ইভেন্টে ভারতকে সোনা এনে দিলেন ওজেশ প্রবীণ দেওতলে ও জ্যোতি সুরেখা। আজ কোরিয়ান জুটিকে মাত্র ১ পয়েন্টে হারিয়ে এল সাফল্য।
১৫৯-১৫৮ পয়েন্টে জো জেহুন ও সো চেওনের বিরুদ্ধে ফাইনালে সোনা জিতে যান ভারতীয় জুটি।
উল্লেখ্য মিক্সড ডাবলসের সেমিফাইনালে কাজাকাস্তানের জুটিকে ১৫৯-১৫৪ স্কোরে হারিয়ে ফাইনালে উঠেছিলেন প্রবীণ ও জ্যোতি।
