Breaking News
 
Saayoni meets Vijay: বিজয়-সায়নী সাক্ষাৎ ঘিরে চর্চা, বাংলার ঐতিহ্য নিয়ে কী জানালেন তামিলনাড়ুর ‘সুপারস্টার’ মুখ্যমন্ত্রী? Howrah water crisis: ৪৭০২ কোটির মাস্টারপ্ল্যান, বদলাবে হাওড়ার জলছবি! জানালেন মন্ত্রী উমেশ NRS Incident: পিত্তথলির বদলে অ্যাপেনডিক্সে অস্ত্রোপচার! এনআরএস কাণ্ডে রোগীর খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী CM Suvendu Adhikari: পুজোর আগেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’! অগ্নিবীরদের জন্য বিশেষ সংরক্ষণ, বড় ঘোষণা শুভেন্দুর SCO Summit 2026: ‘সন্ত্রাসের বিরুদ্ধে দ্বিচারিতা নয়’! SCO-র মঞ্চে পাকিস্তানকে নিশানা করে কড়া বার্তা মোদীর Sana Makbul Mahhi Vij: সানা-মাহির বন্ধুত্বে ফাটল? ‘আবর্জনা, নর্দমার মতো মানসিকতা’ মন্তব্য ঘিরে তুমুল জল্পনা

 

Game

3 years ago

Pragyananda: দাবা বিশ্বকাপের ফাইনালে প্রজ্ঞানন্দ; প্রতিপক্ষ কার্লসেন, অভিনন্দন বিশ্বনাথনের

Pragyananda in Chess World Cup Final (File Picture)
Pragyananda in Chess World Cup Final (File Picture)

 

বাকু, ২২ আগস্ট: দাবা বিশ্বকাপের ফাইনালে রমেশবাবু প্রজ্ঞানন্দ। সোমবার রাতে এক্স (টুইটার)-এর মাধ্যমে এই খবর জানিয়েছেন প্রজ্ঞার মেন্টর বিশ্বনাথন আনন্দ। ফাইনালে ওঠার পথে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের তিন নম্বর দাবাড়ু ফাবিয়ানো কারুয়ানাকে টাইব্রেকে ৩.৫-২.৫ ব্যবধানে হারিয়েছেন প্রজ্ঞানন্দ। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে হলে এই টিনএজার দাবাড়ুকে ফাইনালে হারাতে হবে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে, যিনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন।

অবশ্য এর আগে কার্লসেনকে হারিয়ে ‘অঘটন’ ঘটিয়েছেন প্রজ্ঞানন্দ। এখন দেখার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে বিশ্ব দাবায় হারাতে পারেন কিনা প্রজ্ঞানন্দ। বিশ্বনাথন আনন্দ এক্স (টুইটার)-এর মাধ্যমে জানিয়েছেন, প্রজ্ঞা ফাইনালে! তিনি টাইব্রেকে ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে এখন ম্যাগনাস কার্লসনের মুখোমুখি হবেন। কী দারুণ পারফরম্যান্স!


You might also like!