Game

2 years ago

Ricky Ponting:বিশ্বকাপের সেরা তিন ক্রিকেটার বেছে নিলেন পন্টিং

Ricky Ponting
Ricky Ponting

 

পুনে, ৬ নভেম্বর: বিশ্বকাপের সেরা তিন ক্রিকেটার বেছে নিলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের চোখে এবারের বিশ্বকাপে সেরা তিন ক্রিকেটার হচ্ছেন কুইন্টন ডি কক, মার্কো জেনসেন এবং অ্যাডাম জাম্পা।

বিশ্বকাপে ধারাভাষ্য দিতে গিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং বলেন, বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। নিয়মিত রানের দেখা পাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মাও। বোলিংয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিচ্ছেন মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহরা। তবুও ২০২৩ বিশ্বকাপে রিকি পন্টিংয়ের সেরা তিন ক্রিকেটারের তালিকায় নেই ভারতের কেউ। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের চোখে এবারের বিশ্বকাপে তিন ক্রিকেটার হচ্ছেন কুইন্টন ডি কক, মার্কো জেনসেন এবং অ্যাডাম জাম্পা।


You might also like!