Breaking News
 
TMC Camac street office: বিলবোর্ড বিতর্কের মাঝেই ক্যামাক স্ট্রিটে ‘ফায়ার অডিট’! অভিষেকের দফতরে পুলিশ-দমকল-পুরসভা Supreme Court : ‘‘হিমশৈলের চূড়ামাত্র’! ৩০ কোটি টাকার লেনদেনে সুপ্রিম কোর্টে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ প্রসঙ্গ Dev-Subhashree Live: ‘এই ম্যাচিওরিটি তখন থাকলে আমরা আলাদা হতাম না,’ দেবের কথায় আবেগপ্রবণ শুভশ্রী! Kerala Cleric Anti-Women Remark: ‘মহিলাদের ঘরেই থাকা উচিত’! কেরলের মুসলিম ধর্মগুরুর মন্তব্যে তীব্র বিতর্ক CM Suvendu Adhikari: নন্দীগ্রামে উন্নয়নের ডালি! একাধিক প্রকল্পের উদ্বোধন, ‘ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড’ নিয়ে তোপ শুভেন্দুর Mamata Banerjee writes to EC: তৃণমূলের প্রতীক-তহবিল মামলায় দ্রুত ফয়সালার আর্জি! ফের কমিশনকে চিঠি মমতার

 

Game

2 years ago

Mardeka Cup: মারডেকা থেকে নাম তুলে নিল প্যালেস্টাইন, কবে নামছে ভারত?

Mardeka Cup
Mardeka Cup

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যুদ্ধের প্রভাব এসে পড়ল ফুটবল মাঠে। মারডেকা কাপ থেকে নাম প্রত্যাহার করে নিল যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইন। ফলে নতুন করে সাজাতে হচ্ছে টুর্নামেন্টের সূচি। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারতীয় ফুটবল দলও।

প্রথমে সে সূচি ঠিক হয়েছিল, তার ভিত্তিতে আগামী ১৩ অক্টোবর মারডেকা কাপের সেমিফাইনালে ভারতের সঙ্গে মালয়েশিয়ার খেলা ছিল। একই দিনে আরেকটি সেমিফাইনালে তাজিকিস্তানের বিরুদ্ধে প্যালেস্টাইনের ম্যাচ ছিল। সেমিফাইনালে বিজয়ীদের ১৭ অক্টোবর ফাইনাল খেলার কথা ছিল৷ ওই দিনই সেমিফাইনালে পরাজিত দুই দলের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল।

প্যালেস্টাইন নাম তুলে নেওয়ায় সূচি সম্পূর্ণ বদলে ফেলতে হচ্ছে। নতুন সূচি অনুযায়ী, ১৩ অক্টোবর ভারত এবং মালয়েশিয়া নিজেদের মধ্যে সেমিফাইনাল খেলবে। ১৭ তারিখ সেমিফাইনালের বিজয়ী দল খেলবে তাজিকিস্তানের বিরুদ্ধে। তাজিকিস্তান সরাসরি ফাইনাল খেলবে। যেহেতু তিনটি দেশই অংশ নিচ্ছে, তাই তৃতীয় স্থান নির্ধরাক ম্যাচ হবে না।

You might also like!