
কলকাতা, ১০ সেপ্টেম্বর : এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচ শুরু হয়েছে। সুপার ফোরের লড়াইয়ে মাঠে নেমেছে ভারত -পাকিস্তান। এই ম্যাচটিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টস জিতে ভারতকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান। ম্যাচটিতে পাকিস্তান দলে কোনো পরিবর্তন রাখা হয়নি। তবে ভারতের একাদশে এসেছে দুটি পরিবর্তন। জাসপ্রিত বুমরাহ ও লোকেশ রাহুলকে রাখা হয়েছে একাদশে।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
পাকিস্তানের একাদশ
ফখর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।
