Breaking News

 

Game

2 years ago

Pakistan vs Netherlands:নেদারল্যান্ডকে জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য দিল পাকিস্তান

Pakistan  vs Netherlands
Pakistan vs Netherlands

 

হানঝাউ : ভ্যান বিক ও ভ্যান মেকেরানদের নৈপুণ্যে পাকিস্তানের টপ অর্ডারের তিন ব্যাটারকে মাত্র ৩৮ রান তুলেছিল। প্রাথমিক ধাক্কা সামলে মিডল অর্ডারের ব্যাটারদের ওপর ভর করে পাকিস্তান বড় পুঁজি পেয়েছে। সবকটি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৮৬ রান।

আজ হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টপ অর্ডারের ব্যাটারদের দ্রুত ফিরিয়ে দিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল নেদারল্যান্ডস। ম্যাচের শুরুতে ১৫ রানে ইমাম উল হক, ১২ রানে ফখর জামান ও ৫ রানে ফিরে যান বাবর আজম। এরপর দলের হাল ধরেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। এই দুজনের পার্টনারশিপে ১২০ রান ওঠে। ৫২ বলে ৬৮ রান করেন শাকিল। আর রিজওয়ান ৭৫ বলে করেন ৬৮ রান।

এরপর আরও একটা বড় জুটি গড়ে তুলেন মোহাম্মদ নেওয়াজ ও শাদাব খান মিলে। ১৮৮ রানে ৬ উইকেট হারানোর পর তাদের জুটিতে আসে আরও ৬৪ রান। শাদাবকে ৩২ রানে সাজঘরে ফিরে যান। আর ৪৩ বলে নেওয়াজ করেন ৩৯ রান।

শেষদিকে শাহিন আফ্রিদির ১৩ ও হারিস রউফের ১৬ রানে ভর করে ২৮৬ রান করে পাকিস্তান।

ডাচদের হয়ে ৪ উইকেট পান বাস ডি লিডি। ২ উইকেট শিকার করে কলিন অ্যাকারম্যান। একটি করে উইকেট পান আরিয়ান, ভ্যান বিক ও ভ্যান মেকেরান।

You might also like!