Game

2 years ago

BCCI :বিসিসিআই কর্তাদের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের বুলেটপ্রুফ গাড়ি!

BCCI And pcb
BCCI And pcb

 

ইসলামাবাদ : এশিয়া কাপে চলাকালে বিসিসিআই সভাপতি রজার বিন্নি ও সহ-সভাপতি রাজীব শুকলা পাক সফর করতে পারেন। তাই সব ছাপিয়ে বিসিসিআই কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি আলোচনায় রয়েছে পিসিবির। সে কারণে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ঘোষণাও দিয়ে রেখেছে পিসিবি। তারই অংশ হিসেবে পাঞ্জাব প্রদেশের পক্ষ থেকে বিন্নি-শুকলার জন্য একটি বুলেটপ্রুফ গাড়ি প্রস্তুত করা হয়েছে।

শোনা যাচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর লাহোর সফর করবেন রজার বিন্নি ও রাজীব শুকলা। সেখানে তারা পাঞ্জাবের গভর্নর হাউজের ডিনারেও অংশ নেওয়ার কথা রয়েছে।


You might also like!