
বেঙ্গালুরু, ২০ অক্টোবর: এই প্রতিবেদন থেকে জেনে নিন অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচে যে সকল মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে দুই দলের ক্রিকেটাররা।
ডেভিড ওয়ার্নার: ডেভিড ওয়ার্নারের ওডিআইতে ৭০০টি চারের মাইলস্টোন স্পর্শ করতে হলে আজ প্রয়োজন আর ৯টি চার। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ২ হাজার চারের মাইলস্টোন ছুঁতে হলে ওয়ার্নারকে মারতে হবে ৯টি চার।
অ্যাডাম জাম্পা: অজি স্পিনার অ্যাডাম জাম্পার ১৫০ উইকেট পূর্ণ করার জন্য চাই আর ৩টি উইকেট।
মার্কাস স্টইনিস: আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য অজি তারকা মার্কাস স্টইনিসের আর চাই ৪টি ছয়।
স্টিভ স্মিথ: ওডিআইতে ৫০টি ছক্কার রেকর্ড স্পর্শ করার জন্য স্টিভ স্মিথের প্রয়োজন আর ১টি ছয়।
গ্লেন ম্যাক্সওয়েল: ২৫০টি ছয়ের মাইলস্টোন ছুঁতে হলে গ্লেন ম্যাক্সওয়েলকে মারতে হবে আর ৭টি ছয়।
বাবর আজম: পাক অধিনায়ক বাবর আজও ওডিআইতে ৫০তম ক্যাচের থেকে ৩ ক্যাচ দূরে রয়েছেন। ৫০ ওভারের ফর্ম্যাটে ৫০০টি চারের রেকর্ড স্পর্শ করার জন্য বাবর আজমের প্রয়োজন আর ৪টি চার।
মহম্মদ রিজওয়ান: মহম্মদ রিজওয়ান ওডিআইতে ২ হাজার রানের মাইলফলক থেকে ৫৯ রান দরকার।
হাসান আলি: ওডিআইতে উইকেটের সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে রয়েছেন হাসান আলি। আর ২ উইকেট নিলেই আন্তর্জাতিক এক দিনের ম্যাচে হাসানের ১০০ উইকেট পূর্ণ হবে।
