Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

TATA IPL 2023 : মাথায় হাত সুপার কিংসের, চোটের কারনে দুসপ্তাহ মাঠের বাইরে থাকবেন ধোনি

M S Dhoni
M S Dhoni

 

চেন্নাই, ১৩ এপ্রিল :চেন্নাই  সুপার কিংসের মাথায় হাত। বুধবার রাজস্থান ম্যাচের শেষে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, হাঁটুর চোটে ভুগছেন ধোনি। এরপর থেকেই ধোনিকে নিয়ে আশঙ্কায় তাঁর অনুরাগীরা।

ফ্লেমিং জানিয়েছেন, হাঁটুতে চোট নিয়েই এবারের আইপিএলে খেলছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যে চোট মাঝে মাঝেই তাঁকে ভোগাচ্ছে। সেইসঙ্গে ফ্লেমিং বলেছেন, ‘ধোনির হাঁটুতে চোট রয়েছে। ওর চিকিৎসা চলছে। কিন্তু ও চোট নিয়েই খেলে যাচ্ছে। এই চোটের ফলে ধোনির নড়াচড়ায় প্রভাব পড়ছে। আর এজন্য কিছুটা সমস্যা হচ্ছে। তা সত্ত্বেও ধোনি যে কোন পেশাদারের মতোই ফিট। এ বারের আইপিএল শুরু হওয়ার অনেক আগেই ধোনি প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছিল। ও রাঁচিতে নেট প্র্যাক্টিসও করেছে। কিন্তু ওর মূল প্রাক-মরসুম প্রস্তুতি শুরু হয় চেন্নাইয়ে আসার এক মাস আগে থেকেই। ও ম্যাচ খেলার মতো প্রয়োজনীয় ফিটনেস ফিরে পাওয়ার জন্য নিজের মতো করে প্রস্তুতি নেয়। ও এখনও খুব ভালো পারফর্ম করছে। ও নিজেকে যেভাবে তৈরি রাখে, তাতে সবসময়ই আত্মবিশ্বাসী থাকে। ও যে কোনও মুহূর্তের জন্য সব সময় তৈরি থাকে।’

ধোনির এই চোট সিএসকের যেমন চিন্তার কারণ হয়ে দাঁড়াল, তেমনি ধোনি ভক্তদেরও মাথায় হাত।


You might also like!