Game

2 years ago

Sourav Ganguly: একদিন ছেলে হবে ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক! একথা আগেই জানত সৌরভের মা

Sourav Ganguly (File Picture)
Sourav Ganguly (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেট ইতিহাসে সৌরভ গঙ্গোপাধ্যায় এক অনন্য নাম বলাই যেতে পারে। বেহালার এই তরুণ ছেলের ক্রিকেট যাত্রাপথ সহজ ছিল না। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগোতে হয় বীরেন রায় সরণীর তরুণ সৌরভকে। 

তবে সৌরভের এই উত্থানের কথা আগেই জানত তাঁর মা। সম্প্রতি দাদাগিরি অসীম দাস নামে একজন প্রতিযোগী খেলতে এসেছিলেন। কথাবার্তায় বোঝা গেল সৌরভের তিনি পূর্ব-পরিচিত। আসলে অসীম দাস পেশায় একজন জ্যোতিষী। সৌরভের ছোটবেলায় তিনিই নিরূপা দেবীকে জানিয়ে ছিলেন যে সৌরভ একদিন না একদিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হবেন। সৌরভ বললেন, 'আমি তখন সবেমাত্র ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলা শুরু করেছি। আর উনি আমার মা'কে বলেছিলেন যে আমি একদিন টিম ইন্ডিয়ার অধিনায়ক হব।' সেদিন যে অসীমবাবু একেবারেই ভুল কথা বলেননি, সেটা আজ গোটা ক্রিকেট বিশ্বের কাছে প্রমাণিত।

You might also like!