Game

2 years ago

Olympic qualifying round: অলিম্পিক কোয়ালিফাইং পর্ব : কোনও মতে হার এড়াল আর্জেন্টিনা

Olympic qualifying round: Argentina narrowly missed out
Olympic qualifying round: Argentina narrowly missed out

 

বুয়েনোস আইরেস, ২২ জানুয়ারি: প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করতে প্রথম ম্যাচেই হোঁচট খেল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। প্রথম পরীক্ষায় কোনও মতে নিজেদের মান বাঁচিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। আগামী জুলাইয়ে ফ্রান্সে শুরু হবে গ্রীষ্মকালীন অলিম্পিক। সেখানে ফুটবল বিভাগে অংশ নিতে বাছাইপর্ব খেলছে আর্জেন্টিনা। সেখানে অংশ নিতে বাছাইপর্বের ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

তবে এই ম্যাচটিতে হারতেই বসেছিল বিশ্বকাপ জয়ীরা। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে গোল হজম করে আর্জেন্টিনা। প্যারাগুয়ের পক্ষে পেনাল্টি থেকে লিড গোল এনে দেন দিয়েগো গোমেজ। এই গোল শোধ করার জন্য উঠেপড়ে লাগে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত নতুন মেসি খ্যাত ক্লদিও এচেভেরির সহায়তায় ৯০ মিনিটে গোলটি করেন গুনদৌ। আর্জেন্টিনা পরের ম্যাচে মাঠে নামবে পেরুর বিপক্ষে।

এদিকে সবশেষ দুই কোয়ালিফাইং পর্ব থেকে বিদায় নেওয়া আর্জেন্টিনাকে সফল করতে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার সঙ্গে তাদের গুরু লিওনেল স্কালোনিকে অলিম্পিকে পাঠানোর কথা চিন্তা করেছে আর্জেন্টিনা। তবে মূল পর্বে যেতে হলে আগে বাছাইপর্বের বাধা অতিক্রম করতে হবে।

You might also like!