Game

2 years ago

Olympic day run organised in kolkata :কলকাতায় অলিম্পিক ডে রানের আয়োজন, অংশ নিলেন বাংলার অ্যাথলিটরা

Olympic day run organised in kolkata
Olympic day run organised in kolkata

 

কলকাতা, ২৪ জুন : বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শনিবার কলকাতায় অলিম্পিক ডে রানের আয়োজন করা হয়। ধনধান্য স্টেডিয়ামের সামনে থেকে শুরু করে শেষ হয় নেতাজি ইনডোর স্টেডিয়ামের কাছে। বাংলার অ্যাথলিটরা এই রানে অংশ নেন। বক্সিং, তীরন্দাজ, বাস্কেটবল, ভারোত্তোলন-সহ বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্যরাও এই রানে অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, ১৮৯৪ সালের ২৩ শে জুন এথেন্সে প্রথম অলিম্পিক মশাল প্রজ্বলিত হয়। প্রতিবছর ২৩ শে জুন দিনটি আন্তর্জাতিক অলিম্পিক দিবস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে জুন মাসের শেষ সাতদিন ২৩ থেকে ৩০ তারিখ পর্যন্ত দেশ-বিদেশে অলিম্পিক ডে রানের আয়োজন করা হয়।



You might also like!