Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

English Premier League: চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের পথে নিউক্যাসল ইউনাইটেড

Newcastle 2-0 Chelsea,English Premier League
Newcastle 2-0 Chelsea,English Premier League

 

সেন্ট জেমস, ১২মে  : চেলসিকে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে তিনে উঠে এল নিউক্যাসল ইউনাইটেড। সেন্ট জেমস পার্কে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে স্বাগতিক নিউক্যাসল ইউনাইটেড চেলসির বিরুদ্ধে। ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল। জ্যাকব মার্ফির ক্রস থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন ইতালিয়ান মিডফিল্ডার সান্দ্রো তোনালি। দ্বিতীয় গোলটি আসে নির্ধারিত সময়ের শেষ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিমারাইস। এই জয়ে আগামী মরসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে চলেছে এডি হাউয়ের দল নিউক্যাসল ইউনাইটেড। ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে তারা। আর সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে ম্যানচেস্টার সিটি। আর ৫ নম্বরে চেলসির পয়েন্ট ৬৩। তাদের সমান পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অ্যাস্টন ভিলা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…