Breaking News
 
Mamata Banerjee: “বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা অসম্মান” — কোচবিহারে তীব্র আক্রমণ মমতার Mamata Banerjee: “যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়”— কোচবিহারের জনসভায় দলীয় ঐক্যের ডাক মমতার Mamata Banerjee: শ্রমিকদের স্বার্থে লড়াই, কাগজ ছিঁড়ে নতুন শ্রমকোডের প্রতিবাদে মমতা Mamata Banerjee: বাংলায় হবে না এনআরসি ও ডিটেনশন ক্যাম্প, সোনালি বিবি প্রসঙ্গে কোচবিহারে জনসভা থেকে জোরালো বার্তা মমতার Donation for Humayun Kabir’s Babri Masjid in Murshidabad: বাবরি মসজিদে অনুদানের জোয়ার! দানবাক্সে টাকার পাহাড়, যন্ত্র চলছে দিনরাত—নগদ ও অনলাইন মিলিয়ে মোট কত টাকা জমা পড়ল? Goa night club fire: গোয়ার নৈশক্লাবে পার্টির মাঝেই ফাটল সিলিন্ডার, আগুনে পুড়ে মৃত অন্তত ২৫

 

Game

3 weeks ago

NZ vs WI, 5th T20I: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতে টি-২০ সিরিজ জয় করল নিউ জিল্যান্ড

New Zealand's Jacob Duffy
New Zealand's Jacob Duffy

 

ডানেডিনে, ১৩ নভেম্বর : পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের শেষটিতে বৃহস্পতিবার নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছিল। প্রথম চার ম্যাচের দুইটিতে জয় পেয়েছিল নিউ জিল্যান্ড, আর একটি ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাকি একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ফলে শেষ ম্যাচটি দুই দলের কাছেই ছিল গুরুত্বপূর্ণ। তবে শেষ ম্যাচটিতে জয় পেয়েছে নিউ জিল্যান্ড। তাতে ৫ ম্যাচের সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে তাঁরা।

ডানেডিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে কিউইদের বোলিং তোপে ১৪০ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় কিউইরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেজ ৩৮, রোমারিও শেফার্ড ৩৬ ও জেসন হোল্ডার ২০ রান করেন।

কিউই বোলারদের মধ্যে জ্যাকব ডাফি ছিলেন অসাধারণ। তিনি ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। জিমি নিশাম পান দুইটি উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন জেমিসন, ব্রেসওয়েল, স্যান্টনার ও সোধি। আগামী রবিবার (১৬ নভেম্বর) থেকে এই দুই দলের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ।

You might also like!