Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Neeraj Chopra:ফের সোনা হাতছাড়া নীরজের, ডায়মন্ড লিগে ফাইনালেও দ্বিতীয় চোপড়া

Neeraj Chopra
Neeraj Chopra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-হতাশ করলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী নীরজ চোপড়া ৷ প্যারিস অলিম্পিক্সের পর লুসানের ডায়মন্ড লিগেও দ্বিতীয় হয়েছিলেন ৷ এবার ব্রাসেলসেও ফের সোনা হাতছাড়া নীরজের ৷ অলিম্পিক্সের মতো দ্বিতীয় স্থানে শেষ করেই সন্তুষ্ট থাকতে হল 'সোনার ছেলে'কে ৷ ডায়মন্ড লিগে 1 সেন্টিমিটারের জন্য সোনা পেলেন না দেশের তারকা জ্যাভলার ৷

ভক্তদের আশা ছিল, সোনা জিতে প্যারিসের জ্বালায় খানিক মলম লাগাবেন নীরজ ৷ দীর্ঘদিন ধরে কুঁচকির চোটে ভুগছেন টোকিয়োর সোনাজয়ী ৷ যা প্রভাব ফেলেছিল প্যারিসের পারফর্ম্যান্সেও ৷ 8 অগস্ট প্যারিস অলিম্পিক্সে 89.45 মিটার থ্রো করে রুপো জেতেন তিনি ৷ যদিও তিন বছর আগে টোকিয়ো অলিম্পিক্সে ঐতিহাসিক সোনা জিতে প্যারিসেও দেশবাসীর আশা বাড়িয়ে দিয়েছিলেন নীরজ । কিন্তু শেষরক্ষা হয়নি ৷ পাকিস্তানের আরশাদ নাদিম কাছে হার মানেন নীরজ ৷ 92.97 মিটার থ্রো করে প্যারিসে সোনা জিতে নেন নাদিম ৷ ব্রাসেলসেও নীরজকে দেখে বোঝা গেল, এখনও চোটের কারণে নিজের সেরাটা দিতে পারছেন না ৷

শনিবার রাতে ব্রাসেলসে ডায়মন্ড লিগ 2024 ফাইনালে 1 সেন্টিমিটারের জন্য সোনা জিততে পারেননি নীরজ ৷ 87.86 মিটার সেরা থ্রো করে দ্বিতীয় হন তিনি । ফাইনালে 87.87 মিটারের সেরা থ্রো করে বিজয়ী হন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স । জার্মানির জুলিয়ান ওয়েবার 85.97 মিটার থ্রো করে তৃতীয় স্থানে রয়েছেন।

টোকিয়ো অলিম্পিক্সে সোনা জয়ের পর গত বছর দোহা ডায়মন্ড লিগে 88.67 মিটার বর্শা ছুড়ে প্রথম হয়েছিলেন নীরজ ৷ এ বছর মে মাসে দোহায় 88.36 মিটার ছুড়ে দ্বিতীয় হন । তারপর প্যারিস অলিম্পিক্স, লুসান ডায়মন্ড লিগের পর এবার ব্রাসেলস ডায়মন্ড লিগ ফাইনাল ৷ অর্থাৎ টানা চারটি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হল নীরজকে ৷

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…