Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Neeraj Chopra's World Ranking : ইতিহাসে 'সোনার ছেলে' নীরজ, হলেন বিশ্বের ১ নম্বর

Niraj Chopra Indian Javelar (File Picture)
Niraj Chopra Indian Javelar (File Picture)

 

মুম্বাই, ২৩ মে : ইতিহাস গড়লেন ভারতের 'সোনার ছেলে' নীরজ চোপড়া। এই প্রথম কোনও ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন নীরজ। সেই সঙ্গে বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার সাম্প্রতিক ক্রমপর্যায় অনুযায়ী, পুরুষদের জ্যাভেলিন থ্রো ইভেন্টে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হয়েছেন নীরজ। নীরজের স্কোর ১,২৫৫।

দ্বিতীয় স্থানে আছেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। তাঁর স্কোর ১,৪৩৩। তৃতীয় স্থানে আছেন চেক প্রজাতন্ত্র জাকুব ভাদলেখ (স্কোর ১,৪১৬)। যিনি টোকিয়ো অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানাধিকারি এই ভারতীয় তারকা আগামী ৪ জুন নেদারল্যান্ডসে ফ্যানি ব্ল্যাকার্স-কোয়েন গেমসে নামবেন। তারপর আগামী ১৩ জুন ফিনল্যান্ডের পাভো নুরমি গেমসে অংশগ্রহণ করবেন নীরজ।


You might also like!