Game

3 years ago

TATA IPL 2023: আজ নিজামের শহরে বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে নটরাজন, রাহুলরা

Sunrisers Hyderabad
Sunrisers Hyderabad

 

হায়দরাবাদ, ১৩ মে  : নিজামের শহরে আজ মুখোমুখি হচ্ছে সান রাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার কিংস। এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। জেনে নিন সেগুলি।

১) টি-নটরাজন:

সানরাইজার্স হায়দরাবাদের টি-নটরাজন উইকেটের হাফসেঞ্চুরির রেকর্ড থেকে ৪ উইকেট দূরে রয়েছেন।

২) মায়াঙ্ক আগরওয়াল : আইপিএলে ২৫০টি চারের মাইলস্টোন পূর্ণ হওয়া থেকে ৩টি চার দূরে রয়েছেন। পাশাপাশি টি-২০ ক্রিকেটে ৪৫০টি চারের রেকর্ড পূর্ণ করতে হলে মায়াঙ্ককে আর ৪টি চার মারতে হবে।

৩) রাহুল ত্রিপাঠী: আইপিএলে বাউন্ডারির ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে হলে সানরাইজার্স হায়দরাবাদের রাহুল ত্রিপাঠীর ব্যাটে প্রয়োজন আর ১টি চার। একইসঙ্গে টি-২০ ক্রিকেটে ৩০০টি চারের মাইলস্টোন পূর্ণ করার জন্য তাঁর আর ছ’টি চার প্রয়োজন।

৪) কুইন্টন ডি’কক:

টি-২০ ক্রিকেটে লখনউ সুপার জায়ান্টসের

কুইন্টন ডি’ককের ৯ হাজার রানের মাইলস্টোন পূর্ণ করার জন্য দরকার ৪১ রান। টি-২০ ক্রিকেটে ৩৫০টি ছক্কার রেকর্ড করার জন্য ডি’ককের আর দরকার ৬টি চার।

৫) রবি বিষ্ণোই:

টি-২০ ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি করার জন্য রবি বিষ্ণোইয়ের আর দরকার ৩টি উইকেট। আর আইপিএলে উইকেটের হাফ সেঞ্চুরির জন্য রবির চাই আর ১টি মাত্র উইকেট।

৬) মহসিন খান:

টি-২০ ক্রিকেটে উইকেটের হাফসেঞ্চুরি করার জন্য মহসিন খানের দরকার আর ২টি উইকেট।

৭) করুণ নায়ার:

টি-২০ ক্রিকেটে করুণ নায়ারের ৩ হাজার রান করার জন্য আর ১১ রান। পাশাপাশি টি-২০ ক্রিকেটে ১০০টি ছক্কার রেকর্ড করার জন্য ১টি ছয় দূরে রয়েছেন তিনি।

৮) মার্কাস স্টইনিস:

টি-২০ ক্রিকেটে ২০০টি ছক্কার রেকর্ড পূর্ণ করতে হলে মার্কাস স্টইনিসকে আর ৫টি ছয় মারতে হবে।


You might also like!