Breaking News
 
CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির

 

Game

3 years ago

Rafael Nadal:টেনিস থেকে বিশ্রামে যাচ্ছেন নাদাল

Rafael Nadal
Rafael Nadal

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআগামী ২৮ মে থেকে শুরু হচ্ছে ফরাসি ওপেন, চলবে ১১ জুন পর্যন্ত। তার আগে আজ (১৯  মে) নিজের ইনজুরি নিয়ে আপডেট তথ্য দিয়েছেন নাদাল। ৩৬ বছর বয়সী এই স্প্যানিশ তারকা নিজের অবসরের ইঙ্গিতও দিয়েছেন।

নিজের একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নাদাল বলেন, ‘এটি আমার সিদ্ধান্ত নয়, শরীরের। রোনাল্ড গারোসে খেলা আমার জন্য অসম্ভব। আমি মনে করি, আগামী বছরই হবে আমার টেনিস যাত্রার শেষ সময়। ততদিন পর্যন্ত খেলতে চাইলে এখন আমার মাঠে ধারাবাহিক হওয়া সম্ভব নয়।’

আগামী মাসেই ৩৮ বছরে পা দেবেন এই টেনিস তারকা। একই ইনজুরির কারণে তিনি গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনেও বেশ ভুগতে দেখা গেছে। সেখানে দ্বিতীয় রাউন্ডে ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে হেরে যান নাদাল। তখনই বোঝা গিয়েছিল তার চোট বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছে। নাদাল প্রথমে ভেবেছিলেন ছয় থেকে আট সপ্তাহ লাগবে সুস্থ হতে। তবে সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে অনুশীলনে নাদালকে অস্বস্তিতে থাকতে দেখা যায়।

এরপর গত কয়েক সপ্তাহ ধরেই তিনি মাঠে ফেরার চূড়ান্ত প্রক্রিয়া চালিয়ে আসছিলেন। কিন্তু পুরোপুরি ফিট হয়ে না ওঠায়, প্যারিসের রোনাল্ড গারোসে নামা হবে না বলে জানিয়ে দিলেন তিনি। নাদাল বলছেন, ‘আপাতত কিছুদিন আমাকে টেনিস থেকে দূরে থাকতে হবে। হয়তো দু’মাস কিংবা তিন-চার মাস। গত চার মাস খুবই কঠিন গেছে। রোনাল্ড গারোসে না খেলার কথা ভাবতেই পারি না। কিন্তু বাস্তব পরিস্থিতি এমনই যে আমাকে এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতেই হচ্ছে। মহামারি করোনার পরে অনুশীলনে শরীর সেভাবে আমার সঙ্গ দেয়নি। তৈরি হয়েছে অনেক সমস্যা। শারীরিক কারণে খেলা থামিয়ে দিতে হয়েছে।’পরবর্তী বছর টেনিস কোর্টে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে ২২টি মেজর ট্রফি জেতা তারকা বলছেন, ‘আগে থেকে কোনো কথা বলতে চাই না। আমি এমন মানুষ নই যে একবার এক কথা বলব, পরের বার অন্যটা। পরের বছরই আমার পেশাদার জীবনের শেষ। আপাতত এটাই আমার ভাবনা।’


You might also like!