Game

2 years ago

Asia Cup:পারিবারিক কারণে এশিয়া কাপের মধ্যেই দেশে ফিরছেন মুশফিক

Mushfiqur Rahim
Mushfiqur Rahim

 

কলকাতা: গ্রুপ পর্বের ম্যাচের আগে ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়ে দেশে ফিরে গেছেন নাজমুল হোসেন শান্ত। এবার এশিয়া কাপের চলাকালীন দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। পারিবারিক কারণে তাকে দেশে ফিরে যেতে হচ্ছে। তবে কি কারণে ফিরছেন তা জানানো হয়নি।

এশিয়া কাপে এখন পর্যন্ত ভালো ফর্মে আছেন মুশফিক। ১০ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে খেলে দেশে ফিরবেন মুশফিক। আর ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে ১৫ সেপ্টেম্বর। এই ম্যাচেও মুসফিক খেলতে পারছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জিতলে বাংলাদেশের কাছে ভারতের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হবে। সেই ম্যাচে মুশফিককে না পেলে বাংলাদেশের কাছে লড়াইটা বেশ কঠিন হবে।

You might also like!