
কলম্বো, ১৩ সেপ্টেম্বর : টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন তার টেস্ট ক্যারিয়ারে নিয়েছেন ৮০০ উইকেট। তার জীবনী নিয়েই তৈরি হয়েছে বায়োপিক '৮০০'। এই বায়োপিকটি পরিচালনা করেছেন ভারতের পরিচালক এম এস শ্রীপাথি। সিনেমার টাইটেল তাই নির্ধারণ করা হয়েছে, ‘৮০০’ এবং সিনেমায় মুরালিধরনের ভূমিকায় দেখা যাবে অস্কারজয়ী সিনেমা ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এর অভিনেতা মাধুর মিত্তাল’কে।
তাকে নিয়ে এমন বায়োপিক তৈরি হওয়ায় খুশি মুরালিধরন। লঙ্কান এই লিজেন্ড বলেছেন, ‘আমার এই বায়োপিকে একজন ভারতীয় পরিচালকের অবদান আছে। পাঁচ বছর ধরে তৈরি হয়েছে। শ্রীলঙ্কার এত এত দুর্দশাকে পাশ কাটিয়ে কীভাবে আমি ৮০০ উইকেট নিলাম এসব সেখানে উঠে এসেছে।' আগামী ৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে মুরালিধরনের বায়োপিক ৮০০।
