
প্যারিস, ২৫ নভেম্বর : পিএসজিতে আর লিওনেল মেসি, নেইমারের মতো তারকা নেই। কিছুটা জৌলুশ হারিয়েছে ক্লাবটি। এদের অনুপস্থিতিতে বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে চেষ্টা করছেন দলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার।
ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোররাত ২টোয় ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি ও মোনাকো। ম্যাচটিতে ৫-২ গোলে জয় পায় পিএসজি। দলটির হয়ে গোল করেন গনসালো রামোস, কিলিয়ান এমবাপ্পে, উসমানে দেম্বেলে, ভিতিনহা ও রান্ডাল কোলো মুয়ানি। আর মোনাকোর হয়ে গোল করেন তাকুমি মিনামিনো ও ফোলারিন বালোগুন।
