
কলকাতা : আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল। এবার মোট ১২টি দলের মধ্যে নতুন দল পঞ্জাব এফসি। আজ আইএসএল যে সূচি প্রকাশ করেছে তাতে ২৯ ডিসেম্বর পর্যন্ত ম্যাচের নির্ঘন্ট দেওয়া হয়েছে।
আগামী ২১ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে খেলবে কেরালা ব্লাস্টার্স এফসি এবং বেঙ্গালুরু এফসি কোচির জহরলাল নেহেরু স্টেডিয়ামে। গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট তাদের প্রথম ম্যাচ খেলবে ২৩ সেপ্টেম্বর পঞ্জাব এফসির বিরুদ্ধে যুবভারতীতে। এক নজরে দেখে নেওয়া যাক মোহনবাগান কবে কার বিরুদ্ধে খেলতে নামবে।
*২৩ সেপ্টেম্বর- বনাম পঞ্জাব এফসি- হোম
*২৭ সেপ্টেম্বর- বনাম বেঙ্গালুরু এফসি- হোম
*৭ অক্টোবর- বনাম চেন্নাইয়ন এফসি- অ্যাওয়ে
*২৮ অক্টোবর- বনাম ইস্টবেঙ্গল- হোম
*১ নভেম্বর- বনাম জামশেদপুর- অ্যাওয়ে
*২ ডিসেম্বর- বনাম হায়দরাবাদ এফসি- অ্যাওয়ে
*৬ ডিসেম্বর- বনাম ওড়িশা এফসি- হোম
*১৫ ডিসেম্বর- বনাম নর্থইস্ট ইউনাইটেড- অ্যাওয়ে
*২০ ডিসেম্বর- বনাম মুম্বই সিটি এফসি- অ্যাওয়ে
*২৩ ডিসেম্বর- বনাম এফসি গোয়া- হোম
*২৭ ডিসেম্বর- কেরালা ব্লাস্টার্স- হোম
