Breaking News

 

Game

2 years ago

AFC Cup:আজ এএফসি কাপে মাজিয়ার মুখোমুখি মোহনবাগান

AFC Cup
AFC Cup

 

কলকাতা, ২ অক্টোবর : আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসির ম্যাচে মোহনবাগান মুখোমুখি হচ্ছে মালদ্বীপের মাজিয়ার এসআরসির বিরুদ্ধে। ওডিশা এফসিকে ৪-০ ব্যবধানে হারিয়ে এফসি কাপে অভিযান শুরু করেছে মোহনবাগান।

এর আগে ছ-বার মুখোমুখি হয়েছে মোহনবাগান-মাজিয়া। জয়-হারে মোহনবাগান এগিয়ে ৩-২। একটি ম্যাচ ড্র হয়েছে। সপ্তম সাক্ষাতে ৩-৩ করাই লক্ষ্য মাজিয়ার। তাদের কোচ মিলোমির সেসলিজা বলেছেন, ‘ আজ শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামছি। এর ওপর তারা খেলবে ঘরের মাঠে। তবে ভয় পাওয়ার কিছু নেই। আমরা পরস্পরের শক্তি-দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল। এ বার ভাল দল নিয়ে এসেছি। ম্যাচটা উপভোগ করতে চাই।’ গ্রুপের প্রথম ম্যাচে মাজিয়াও বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ৩-১এ জিতেছে।

ঘরের মাঠে খেললেও মোহনবাগান কোচ ফেরান্দো আজ সতর্ক। এই ম্যাচ নিয়ে বলেছেন, ‘এই ম্যাচ একেবারেই সহজ হবে না।ওরা শক্তিশালী প্রতিপক্ষ। তবে ঘরের মাঠে তিন পয়েন্ট জিততেই হবে। মাজিয়া ম্যাচ গুরুত্বপূর্ণ। দল পুরোপুরি তৈরি।'


You might also like!