Game

2 years ago

Mohun Bagan : ঘরের মাঠে প্রতিপক্ষ নর্থ-ইস্ট, জয়ের হ্যাটট্রিক লক্ষ্য মোহনবাগানের

Mohun Bagan
Mohun Bagan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃলক্ষ্য জয়ের হ্যাটট্রিক। ইন্ডিয়ান সুপার লিগে আজ, শনিবার মোহনবাগানের প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড। মাঠে নামার আগে বাগান কোচ অ্যান্তনিও লোপেজ হাবাস জানালেন, ঘরের মাঠে গোয়া দল নিয়ে মাঠে নামবেন তাঁরা। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট মোহনবাগানের। শনিবার জয়ের হ্যাটট্রিক হলে দু নম্বরে উঠে আসার সম্ভাবনা থাকছে সবুজ-মেরুনের কাছে।

প্রাক্তনদের মতে, হাবাসের হাতে পরে ফের পাল্টে গিয়েছে মোহনবাগান। এটা ঠিক যে, ডার্বি পরবর্তী সময়ে জয়ের সরণিতে ফিরেছে সবুজ-মেরুন। ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে হারিয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামছে নর্থ-ইস্ট।

তবে, লিগ শেষ করার তাগিদে ঘন ঘন ম্যাচ। তা নিয়ে ম্যাচের আগে একটু বিরক্ত মনে হল অভিজ্ঞ হাবাসকে। তবে তিনি জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে পর পর তিনটি ম্যাচ নিয়ে ভাবছে না তাঁর দল। বরং তিনি প্রত্যয়ী, জয়ের হ্যাটট্রিক করে মাঠ ছাড়ার ব্যাপারে।





You might also like!