
যুক্তরাষ্ট্র, ৩১ আগস্ট : ন্যাশভিলের বিপক্ষে গোল করতে পারেননি মেসি। এর ফলে জিততেও পারল না মিয়ামি। বৃহস্পতিবার (৩১ আগস্ট, ভারতীয় সময়) ভোরে ন্যাশভিলের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে মেসির দল মায়ামি। গত জুলাইয়ে মায়ামিতে যোগ দেয়ার পর থেকে প্রতি ম্যাচেই মেসি গোল করছেন ,পাশাপাশি অ্যাসিস্টও করেছেন। সেই মেসি আজ লিগ ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে সাত সাতটি সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হলেন।
তাছাড়া সতীর্থকে গোল করার জন্য বেশকিছু বলও বাড়িয়েছিলেন,তা থেকেও গোল করতে ব্যর্থ সতীর্থরা। বলা যেতে পারে আজকের দিনটাই ছিল না মেসির। এই ম্যাচে পয়েন্ট নষ্ট করার জন্য প্লে-অফে উঠার স্বপ্নে ধাক্কা খেল মায়ামি। ২৪ ম্যাচে মিয়ামির ২২ পয়েন্ট। ১৫ দলের মধ্যে ১৪তম স্থানে রয়েছে মেসির মায়ামি।
