Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Border-Gavaskar Trophy : বোর্ডার-গাভাস্কার ট্রফি অ্যাশেজ সিরিজের সমান: মিচেল স্টার্ক

Mitchel Starc (ssymbolic picture)
Mitchel Starc (ssymbolic picture)

 

সিডনি, ২২ আগস্ট : আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। ইতিমধ্যে এই সিরিজ নিয়ে নানা আলোচনা শুরু হয়ে গেছে | ২০১৪-১৫ মরসুমে ঘরের মাঠে ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজ ২-০তে জিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। এরপর দুই দলের টানা চারটি সিরিজেই তারা ভারতের কাছে হেরেছে ২-১ ব্যবধানে।

ক্রিকেটের সবচেয়ে পুরোনো দ্বৈরথ অ্যাশেজ। মুখোমুখি হয় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ক্রিকেটে এই লড়াইকে টেস্ট ক্রিকেটের সেরা দ্বৈরথ হিসেবে মানা হয়। আর রোমাঞ্চ-উত্তেজনায় অস্ট্রেলিয়া ও ভারতের বোর্ডার-গাভাস্কার ট্রফিও এখন অ্যাশেজের সমান বলে মনে করছেন মিচেল স্টার্ক। সেই সঙ্গে তিনি বলেন, এখন পাঁচটি ম্যাচের সিরিজ হওয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফি সম্ভবত অ্যাশেজ সিরিজের সমান। আমরা ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে প্রতিটি ম্যাচ জিততে চাই। তবে মিচেল স্টার্ক মনে করেন এবারের সিরিজ জমবে। কারণ এর মধ্যে আছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট। তালিকায় ভারত এখন শীর্ষে আছে। ভারতের পরেই আমরা আছি ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…