Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Game

7 months ago

MIA vs NSH,MLS Cup Playoffs: জোড়া গোল ও অ্যাসিস্টের ম্যাচে মেসির রেকর্ড, মায়ামি সেমিফাইনালে

Lionel Messi
Lionel Messi

 

ফ্লোরিডা, ৯ নভেম্বর : প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নাশভিলেকে ৪-০ গোলে হারানোর ম্যাচে মেসি জোড়া গোল ও অ্যাসিস্ট করেছেন। এই জয়ে মায়ামি প্রথমবারের মতো এমএলএসের প্লে-অফের সেমিফাইনালে উঠেছে। গত মরসুমে প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছিল মায়ামি, আর ২০২৩ মরসুমে প্লে-অফে উঠতে পারেনি তারা। সেমিফাইনালে মায়ামি খেলবে এফসি সিনসিনাটির বিপক্ষে। ২২ কিংবা ২৩ নভেম্বর ওই ম্যাচটি হবে। ইস্টার্ন কনফারেন্সের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও নিউইর্য়ক সিটি।

শেষ গোলে অ্যাসিস্ট দিয়ে মেসি ব্যক্তিগত একটি রেকর্ড গড়েছেন। পেশাদার কেরিয়ারে ৪০০ অ্যাসিস্টের মাইলফলকে পৌঁছলেন তিনি। একটিভ খেলোয়াড়দের মধ্যে তার চেয়ে বেশি আর কারো অ্যাসিস্ট নেই। সর্বোচ্চ ৪০৪ অ্যাসিস্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদের প্রয়াত ফুটবলার ফেরেঙ্ক পুসকাস। সে হিসাবে বিশ্বরেকর্ড গড়তে মেসির দরকার আর ৫ অ্যাসিস্ট।

You might also like!