Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Messi won Miami: মায়ামিকে জেতালেন মেসি, গড়লেন দুটি রেকর্ড

Messi wins Miami, sets two records
Messi wins Miami, sets two records

 

আমেরিকা, ২৮ এপ্রিল: পরপর ৩ ম্যাচে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। সেইসঙ্গে দুটি ম্যাচ থেকে এসেছে জোড়া গোল।রবিবার ইন্টার মায়ামির জার্সিতে জোড়া গোল করে দলকে জেতালেন বিশ্বকাপজয়ী তারকা। আর আজকে জয়ের দিনে দুটি রেকর্ড-এ নামও লিখিয়েছেন তিনি।রবিবার ভোর সাড়ে ৫টায় এমএলএসের ম্যাচে ইন্টার মায়ামি ও নিউ ইংল্যান্ড রেভুলেশন মুখোমুখি হয়েছিল। ম্যাচটিতে ৪-১ গোলে জয় পায় মায়ামি।ম্যাচের শুরুতে মায়ামি প্রতিপক্ষের গোলে পিছিয়ে যায়। মায়ামি সমতায় ফেরে ৩২ মিনিটে। বিরতির পরে মেসি জোড়া গোল করে দলকে এগিয়ে দেন। আর তাতেই রেকর্ড গড়েন মেসি।

রেকর্ড গুলি হল-

**মার্কিন সকার লিগে এখনও পর্যন্ত মেসিই প্রথম ফুটবলার যিনি এক মরসুমে ৫টি পৃথক ম্যাচে একাধিক গোলের দেখা পেয়েছেন।

**মরসুমের প্রথম ৭ ম্যাচ থেকে ১৬টি গোল করে রেকর্ড গড়েছেন তিনি। এখন পর্যন্ত প্রথম ৭টি ম্যাচ থেকে এত গোল কোনও ফুটবলার করতে পারেননি। ম্যাচের শেষ দিকে বেঞ্জামিন ক্রেমাশ্চি ও লুইস সুয়ারেজের গোল করে মায়ামির জয় নিশ্চিত করেন তাঁরা। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসির মায়ামি।

You might also like!