Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Emiliano Martínez: কলকাতা আসছেন মার্তিনেস! তার আগে কি বাংলায় কি বার্তা দিলেন তিনি?

Emiliano Martínez (Symbolic Picture)
Emiliano Martínez (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ৩ থেকে ৫ জুলাই কলকাতা ও বাংলাদেশ সফরে আসবেন মার্তিনেস। তাই তাঁর আগে বাংলায় শুভেচ্ছা জানালেন তিনি। তিনি লিখলেন, “নমস্কার, ভারতীয় উপমহাদেশে প্রথম বার যাব। ৩ থেকে ৫ জুলাই থাকব সেখানে। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেব। মোহনবাগান মাঠে ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসাবে থাকব। ফুটবলের প্রচার করব। আমি জানি কলকাতা এবং বাংলাদেশে প্রচুর আর্জেন্টিনার ফুটবল সমর্থক আছেন। আমি তাঁদের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব। এই উদ্যগের জন্য ধন্যবাদ শতদ্রুকে।” এর পরেই বাংলায় মার্তিনেস লেখেন, “আমি তোমাদের ভালবাসি।” 

আগামী ৩ জুলাই কলকাতায় আসবেন ফুটবল প্রতিভা। তারপরে মোহনবাগান ক্লাবে তাঁর জন্য রয়েছে কিছু কর্মসূচি। তিনি আসার আগে মোহনবাগান ক্লাবের প্রস্তুতি তুঙ্গে। 

কি কি কর্মসূচি রয়েছে সেদিন? 

প্রথমে তাঁবুতে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। কিছু নির্বাচিত ক্লাবকর্তার সঙ্গে দেখা করবেন তিনি। এর পর ১০ জনের হাতে আজীবন সদস্যপদ তুলে দেবেন তিনি। নতুন করে ১০ জনকে আজীবন সদস্যপদ দেওয়া হচ্ছে মোহনবাগানের তরফে। এর মধ্যে ৪টি জায়গা পূরণ হয়ে গিয়েছে। বাকি ৬ জনকে আবেদনের ভিত্তিতে আজীবন সদস্যপদ দেওয়া হবে। প্রত্যেকেই সদস্যপদের কার্ড পাবেন মার্তিনেসের থেকে।

You might also like!